উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ৪ পাচারকারী উধাও।

উখিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, অভিযুক্ত ৪ পাচারকারী উধাও।

অফিস ডেস্ক :

‎

‎কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি টমটম (অটো-রিকশা) থেকে ৪০ হাজার পিস ইয়াবা ছিনতাই করে গা-ঢাকা দিয়েছে দুই মাদক কারবারি। গত শুক্রবার (১ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার সময় পালংখালী ইউনিয়নের ভাদিতলি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

‎

‎অভিযুক্তরা হলেন- পালংখালী ভাদিতলি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী মার্বেলও একই এলাকার ছৈয়দুল আমিন, বশর ও জুবায়ের।

‎

‎স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় একটি অটো-রিকশা যোগে ইয়াবার একটি বড় চালান পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন টমটম গাড়িটি দফায় দফায় দুই বার তল্লাশি করে, পরে কৌশলে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে অভিযুক্ত মোহাম্মদ আলী মার্বেল ও ছৈয়দুল আমিন ওই যানটি থেকে ইয়াবার ব্যাগটি ছিনতাই করে। প্রত্যক্ষদর্শীদের মতে, ব্যাগে আনুমানিক ৪০ হাজার পিস ইয়াবা ছিল। ইয়াবাগুলো হস্তগত করার পরপরই অভিযুক্তরা দ্রুত এলাকা থেকে সটকে পড়ে।

‎

‎জনসম্মুখে প্রশাসনের নজর এড়িয়ে এত বড় ইয়াবার চালান ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এবং তাদের কারণে সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা বাড়ছে।

‎

‎ঘটনার পর থেকে অভিযুক্তদের ধরতে পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা তৎপরতা শুরু করেছে। তবে এখন পর্যন্ত তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *