নওগাঁ সদর থানার অভিযানে ২৫০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার;

নওগাঁ সদর থানার অভিযানে ২৫০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার;

অফিস ডেস্ক :

 

 

নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় রোববার (০৩ মে ২০২৬) সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি সদর থানাধীন হাঁপানিয়া ইউনিয়নের কুশাডাংগা স্কুলপাড়া গ্রামে পরিচালনা করা হয়।

 

এ সময় মোঃ আমিন হোসেন (৩০), পিতা-মোঃ এজাহার আলী, সাং-কুশাডাংগা স্কুলপাড়া—কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।

 

অভিযান চলাকালে মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয় বলে পুলিশ জানায়।

 

এ ঘটনায় সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *