বুড়িচংয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ে ছাই বসতঘর

বুড়িচংয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ে ছাই বসতঘর

Oct 3, 2026

বুড়িচং কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচংয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বসতঘরসহ ভেতরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। শুক্রবার রাত আনুমানিক ৩ টায় উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ড আরাগ আনন্দপুর মধ্যপাড়া জামাল মেম্বারের বাড়িতে এরশাদের ঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর আগেই বসতঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *