৭১ টিভি’র সাংবাদিক পাপুল সরকারকে লাঞ্চিত করার ঘটনায় গাইবান্ধা সাংবাদিক সমাজের নিন্দা ও প্রতিবাদ
গাইবান্ধা জেলা প্রতিনিধঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে নামধারী ও শ্রমিক সংগঠন দখলকারি কথিত অবৈধ শ্রমিক নেতা গং কর্তৃক ৭১ টিভি’র সাংবাদিক পাপুল সরকার কে তুলে নিয়ে গিয়ে লাঞ্চিত করার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গাইবান্ধা জেলার সাংবাদিক সমাজ। ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে পেশাগত দায়িত্বপালন কালে পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা হতে সাংবাদিক পাপুল সরকার কে তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পিছনে মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ডিলেট করেন ও লাঞ্চিত করে। এঘটনায় পলাশবাড়ীসহ গাইবান্ধা জেলার সকল গণমাধ্যমকর্মী পেশাদার সাংবাদিক সমাজ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছেন। উল্লেখ্য, সাংবাদিক পাপুল সরকার ৭১ টিভি’র পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি ও পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।