বিজয়নগরে থানায় ১০ কেজি গাঁজা ১৫০ পিস ইয়াবাসহ মাদক ০১ কারবারি গ্রেপ্তার

বিজয়নগরে থানায় ১০ কেজি গাঁজা ১৫০ পিস ইয়াবাসহ মাদক ০১ কারবারি গ্রেপ্তার

Jun 26, 2026

 

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাউছার মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কাউছার মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত কাউছার মিয়ার বিরুদ্ধে পূর্বে ২টি মাদক মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত কাউছার মিয়া নোয়াবাদী গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *