গাজীপুরে মাদক নির্মূলে পেপসি গেইট সমাজ উন্নয়ন পরিচালনা কমিটির আত্মপ্রকাশ

গাজীপুরে মাদক নির্মূলে পেপসি গেইট সমাজ উন্নয়ন পরিচালনা কমিটির আত্মপ্রকাশ

Jun 21, 2026

 

গাজীপুর প্রতিনিধি:

সমাজ থেকে মাদক নির্মূল এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের পেপসি গেইট এলাকায় পেপসি গেইট সমাজ উন্নয়ন পরিচালনা কমিটির উদ্যোগে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে পেপসি গেইট সমাজ উন্নয়ন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাশিদুল করিম পিন্টুর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী।
তিনি বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিবার, সমাজ ও তরুণদের সম্পৃক্ত করেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।” আউয়াল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার, বাংলাদেশ নরওয়ে ফ্রেন্ডশিপ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ড. নূরুল ইসলাম শেখ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন, জয়দেবপুর থানার সাব ইন্সপেক্টর আলমগীর হোসেন, মাসুম সরকার। এসময় মিজানুর রহমান মিরুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম হাবীব, রফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে পেপসি গেইট সমাজ উন্নয়ন পরিচালনা কমিটির নতুন কমিটি গঠন করা হয়। বক্তারা মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *