সমাজসেবায় ও জনদরদি জাকির হোসেন

সমাজসেবায় ও জনদরদি জাকির হোসেন

Jun 16, 2026

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর সদর উপজেলার ২ নং সুন্দরবন ইউনিয়নের সমাজসেবক মো. জাকির হোসেন বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শীত মৌসুমে তিনি নিজ অর্থায়নে ৫০০ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়া ঈদুল ফিতরে ৭০০ পরিবারের মধ্যে সেমাই ও চিনি এবং ঈদুল আজহায় ৫০০ পরিবারের মাঝে চাল বিতরণ করেন।
খেলাধুলার উন্নয়নে এলাকার ১০টি ক্লাবে ফুটবল ও জার্সি বিতরণ করেছেন তিনি। বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, যেকোনো বিপদ-আপদে জাকির হোসেনকে কাছে পাওয়া যায়। তার সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি ইউনিয়নের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অনেকেই মনে করছেন, জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *