হতদরিদ্র গরীব অসহায়দের মাঝে চাল 

হতদরিদ্র গরীব অসহায়দের মাঝে চাল 

সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদ:

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ৩বিতরণনং ধুবিল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই আলহাদী কর্তৃক ঈদুল আযহা উপলক্ষে ২৫৪০ জন কার্ড ধারী হতদরিদ্র অসহায়দের গরীব পরিবাদের মাঝে বি ডাব্লিউ ইউ এর অর্থাআয়নে বিনামূল্যে ৩০ কেজি করে খাবার চাল বিতরব্ণ করা হয়। গত বুধবার দুপুর ১২.৫০ মিনিটে ইউনিয়ন পরিষদে চত্বরে এ চাল বিতরণ শুরু হয়। এই সময়ে ইউনিয়ন পরিষদে সকল ওয়ার্ড থেকে আসা দুস্থ গরিব নারী ও পুরুষদের অনেক উপস্থিতি লক্ষ্য করা যায়। ৩নধুবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়াম্যান মোহাম্মাদ আব্দুল হাই আলহাদীর তত্ত্বাবধানে এই সময় আরো উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা স্বপন সরকার, মোছাঃ সাবানা খাতুন, ইউপি সদস্য আতাউর রহমান আলহাজ, দুলাল হোসেন, কম্পিউটার ম্যান রোমজান আলীসহ দায়িত্বরত কর্মকর্তারা হতদরিদ্র অসহায় গরিবদের হাতে ৩০ কেজি করে চালের বস্তা তুলে দেন। এই চাল পেয়ে খেটে খাওয়া অসহায় মানুষগুলো অনেক খুশি হন। ৩০ কেজি করে চালের বস্তা নিয়ে অসহায় গরিব মানুষগুলো অটো চার্জার ভ্যান গাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *