সত্যের কণ্ঠরোধ নয়-বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে স্বাধীন সাংবাদিকতার জোরালো প্রত্যয়

সত্যের কণ্ঠরোধ নয়-বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে স্বাধীন সাংবাদিকতার জোরালো প্রত্যয়

অফিস ডেস্ক :

আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত গণমাধ্যমের স্বাধীনতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে এই দিনটি। ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ঘোষণার পর থেকে প্রতিবছর এই দিনটি উদযাপিত হয়ে আসছে।

 

দিনটির মূল লক্ষ্য হলো সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেসব দেশে মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে—সেসব বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করা।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। সেমিনার, আলোচনা সভা, র‍্যালি এবং অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে সাংবাদিক সমাজ তাদের অধিকার, চ্যালেঞ্জ ও করণীয় তুলে ধরছেন।

 

বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল যুগে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়ার ঝুঁকি যেমন বেড়েছে, তেমনি স্বাধীন সাংবাদিকতার গুরুত্বও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তাই সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হলে গণমাধ্যমকে হতে হবে নিরপেক্ষ, দায়িত্বশীল এবং সাহসী।

 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সকল সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনলাইন নিউজ পোর্টাল “বাংলার কন্ঠ প্রতিদিন” এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি বলেন- স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র অচল। সত্য প্রকাশে কোনো বাধা নয়-এটাই হোক আজকের দিনের অঙ্গীকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *