স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

অফিস ডেস্ক :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ ফকিরহাটস্থ প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনির হোসেন। তিনি বলেন, “মহান স্বাধীনতা আমাদের জাতির সর্বোচ্চ অর্জন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত এ স্বাধীনতা আমাদের অহংকার ও প্রেরণার উৎস। স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও আজীবন সদস্য জাহেদুল আলম এবং তৈয়ব চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদার ও সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিঞার্জী, সহ-সভাপতি এম. দিদারল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ, সাং-গঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক এ কে বারর, আতিক উল্লাহ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজনোর মাঝে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান। তারা বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *