৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

অফিস ডেস্ক :
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ২৮ মার্চ ২০২৬ (শনিবার) সকালে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি-তে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন এবং নবীন পুলিশ কর্মকর্তাদের অভিবাদন গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকির, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি) জি এম আজিজুর রহমান, অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন কর্মকর্তাদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানের শেষ পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের হাতে সম্মাননাস্বরূপ পদক তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *