আজকের ভয়াবহ দুর্ঘটনা!! চিলাহাটিগামী ৭৬৫ আপ নীলসাগর সান্তাহার জংশন ছেড়ে গিয়ে লাইনচ্যুত
অফিস ডেস্ক :
আজ ভয়াবহ দূর্ঘটনার ঠিক ১০ মিনিট আগের চিত্র, নীলসাগর এক্সপ্রেস যখন সান্তাহার জংশন ছেড়ে গিয়ে ৭ টি কোচ লাইনচ্যুত হয় ট্রেনের ছাদে থাকা অনেকে লোকজন ছাদ থেকে পড়ে আহত হয়েছে, ট্রেনের ছাদে কমপক্ষে হাজারের অধিক মানুষ ছাদে বসে ছিল ।এদের অনেকেই এখন হাসপাতালের বিছানায় অথবা কেউ আহত হয়েছে।ফায়ার সার্ভিসের তথ্যমতে আজকের এই এক্সিডেন্টে ৩৭ জনের অধিক মানুষ কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।যমুনা টিভির তথ্যসূত্রে জানা আহতের সংখ্যা প্রায় শতাধিক।
আবার ওইদিকে নীলসাগর এক্সপ্রেস এর কোচগুলোও চলাচলের অনুপোযোগী হয়ে গিয়েছে,আবার রিপেয়ার করতে হবে এমনিতেই কোচ সংকট দেশে।আগামী ৮/১০ ঘন্টার মধ্যে লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে কিনা সন্দেহ আছে।