‎ঈদ উপলক্ষে কেউ চাঁদাবাজী ও অতিরিক্ত  ভাড়া নিলে তাকে প্রশাসনের হাতে তুলে দিন ‎ -শওকত হোসেন সরকার, ‎প্রশাসক, গাজীপুর সিটি কর্পোরেশন

‎ঈদ উপলক্ষে কেউ চাঁদাবাজী ও অতিরিক্ত  ভাড়া নিলে তাকে প্রশাসনের হাতে তুলে দিন ‎ -শওকত হোসেন সরকার, ‎প্রশাসক, গাজীপুর সিটি কর্পোরেশন

অফিস ডেস্ক :

‎গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি  শওকত হোসেন সরকার বলেছেন ঈদ উপলক্ষে যদি কেউ চাঁদাবাজি করে
‎ও গাড়ীতে ভ্রমণের সময়  যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে তাকে প্রশাসনের হাতে তুলে দিন। সোমবার (১৬ মার্চ) সকাল ৯ টায় গাজীপুর মহানগরের কোনাবাড়ীর পল্লী বিদ্যুৎ এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরাঞ্চলের মানুষের নিরাপদে বাড়ী ফেরার প্রত্যাশায় কোনাবাড়ীতে বাবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপির  শতাধিক ট্রাফিক  ভলান্টিয়ার উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন এই ঈদের ছুটিতে বাড়ী পথের মানুষগুলোর  কোথাও যাতে যানজটের  ভোগান্তিতে পড়তে না হয়; যাতে উত্তরাঞ্চলের ঘর মুখো মানুষ নিরাপদে বাড়ী ফিরতে পারে এইজন্য ট্রাফিকের পাশাপাশি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ীতে আলহাজ্ব বাবুল হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে বিএনপির শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ করা হলো।এ সকল স্বেচ্ছাসেবক ঈদের রাত ১২ টা পর্যন্ত এই সেবায় নিয়োজিত থাকবে। এ সময় তিনি ভলান্টিয়ারদের উদ্দেশ্যে বলেন ঈদ উপলক্ষে যদি কেউ চাঁদাবাজি করে, কোনো গাড়ীতে অতিরিক্ত ভাড়া আদায় করে
‎ও যানজটের সৃষ্টি করে তাহলে তাকে প্রশাসনের হাতে তুলে দিবেন।এই রাস্তায় যেনো  কোনো গাড়ী দাঁড়িয়ে না থাকে। যথাযথ স্থানে যেনো যাত্রী ওঠা-নামা করে,রাস্তায় যাতে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়;মানুষ যাতে নিরাপদে-নির্বিঘ্নে  যাতায়াত করতে পারে সেই সেবা  আপনারা  শতভাগ নিশ্চিত করবেন। এ সময় তিনি এদের ছুটিতে বাড়ী ফেরা মানুষগুলো যেনো নিরাপদে বাসায় পৌছতে পারে এবং ছুটি শেষে নিরাপদে ঢাকায় ফিরতে পারে এই বিষয়ে সবাইকে সতর্ক অবস্থানে থেকে সবার সহযোগিতা ও সবার প্রতি শুভ কামনা করেন তিনি। ভলেন্টিয়ার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল হোসেন,সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজিব,দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক  মিয়া মোঃ ফরহাদ হোসেন,কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের সদস্য সচিব এস এম আজিজুল ইসলাম, ১০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কামরুল ইসলামসহ কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *