কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান অটো চালক দলের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
অফিস ডেস্ক :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৫ মার্চ) বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন এর কামরাঙ্গাচালা নিউ লাইন গার্মেন্টসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দল কালিয়াকৈর উপজেলা শাখার আহবায়ক জনাব মোঃ আজিজুর রহমান আজিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর এক আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান এর সহধর্মিণী মিসেস আজমেরী রহমান মুন্নী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব পারভেজ আহমেদ ভাই এর সহধর্মিণী মিসেস জাহানে আফরোজ লিপি।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে আজাদ প্রতিষ্ঠাতা সভাপতি, কালিয়াকৈর পৌর শ্রমিক দল। জনাব অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম। সাবেক সদস্য সচিব গাজীপুর জেলা যুবদল
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ আকবর মোল্লা, জনাব মোঃ মহসিন সরকার, মোঃ সাইজ উদ্দিন শহীদ, মোঃ আবুল হোসেন রনি ও মোঃ রফিকুল ইসলাম রফিক মেম্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক মহিলা বিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ হাসনা হেনা। তিনি তার বক্তব্যে বলেন, দেশের খেটে খাওয়া রিকশা, ভ্যান ও অটো চালকরা সমাজ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের অধিকার রক্ষা এবং কল্যাণ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।এবং কালিয়াকৈর বাসীর সকলের কাছে দোওয়া চেয়েছেন এবং অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
এসময় প্রাধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের গাজীপুর জেলার সদস্য সচিব জনাব মোঃ মিজানুর রহমান চৌধুরী। বক্তব্যে তিনি সকল নেতৃবৃন্দ কে গাজীপুর ১ আসনে মোঃ মজিবুর রহমান ভাই কে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।ঠিক এভাবে আগামী স্হানীয় নির্বাচনে বি এন পির মনোনীত প্রার্থীর হয়ে কাজ করার জন্য আহবায়ন জানান।সেই সাথে উপস্থিত নেতৃবৃন্দের কাছে জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলকে কালিয়াকৈর উপজেলায় শক্তিশালী করার জন্য সহযোগিতা চেয়েছেন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন
মৌচাক ইউনিয়ন এর আহবায়ক
জনাব ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক রিকশা, ভ্যান ও অটো চালক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব, মোঃ তোফাজ্জল হোসেন
সদস্য সচিব মৌচাক ইউনিয়ন রিকশা ভ্যান অটো চালক দল
মোঃ কামরুল ইসলাম
যুগ্ন আহবায়ক, রিক্সা ভ্যান অটো চালক দল মৌচাক ইউনিয়ন। এবং তমাল আহমেদ,
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
পরিশেষে সভাপতি মোঃআজিজুর রহমান আজিজ এর বক্তাব্যের মাধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। বক্তব্যে তিনি দেশ বাসিকে ধন্যবাদ জানিয়েছেন জানাব তারেক রহমান কে প্রধানমন্ত্রী করার জন্য।আগামীতে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানান। মূল্যবান সময় ব্যয় করে যারা এই প্রোগ্রামে এসেছেন সুন্দর ও সার্থক করেছেন তাদেরকে আমারj পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এমপি মোঃ মজিবুর রহমান, পারভেজ আহমেদ এবং জনাব তারেক রহমান এর জন্য দোওয়া চেয়েছেন।