কোনাবাড়ী থানার সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদলের সদস্য সচিব এস এম আজিজুল ইসলাম

কোনাবাড়ী থানার সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদলের সদস্য সচিব এস এম আজিজুল ইসলাম

অফিস ডেস্ক :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের কোনাবাড়ী থানার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুবদলের সদস্য সচিব এস এম আজিজুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে নিয়ে আসে খুশি ও আনন্দের বার্তা। ঈদের এই পবিত্র দিনে ধনী-গরিব, ভেদাভেদ ভুলে সবাই যেন মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নেয়—এটাই ঈদের প্রকৃত শিক্ষা।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
এসময় তিনি কোনাবাড়ী থানার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান এবং সবার সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *