নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় সদর সার্কেল অফিস, নওগাঁ বার্ষিক পরিদর্শন করেন।

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় সদর সার্কেল অফিস, নওগাঁ বার্ষিক পরিদর্শন করেন।

অফিস ডেস্ক :

পরিদর্শনের সময় তিনি সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম, অফিসে সেবা প্রদান, মামলা পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থার মান পর্যালোচনা করেন।

পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন এবং অফিসের কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ ও পেশাদারিত্বের সাথে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এই সময় উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মুশফিকুর রহমান, যিনি পরিদর্শনের সময় পুলিশ সুপারের সঙ্গে সার্কেলের বিভিন্ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের সেবা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

পুলিশ সুপার মহোদয় আইনশৃঙ্খলা রক্ষায় সতর্কতা এবং সার্কেল অফিসের কর্মকর্তা ও ফোর্সদের নৈতিক ও পেশাদার দায়িত্ব পালনে উদাহরণ স্থাপনের জন্য উৎসাহিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *