কলাপাড়ায় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত

কলাপাড়ায় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত

অফিস ডেস্ক :

আরিফ সিকদার, কলাপাড়া প্রতিনিধি।। কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টা ৩০ মিনিটে চায়না পার্কে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণন বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার,কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, কামরুজ্জামান কাজল তালুকদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবু হাসনাত রিমন শিকদার প্রমুখ।

 

 

এসময়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি ও উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

 

তিনি আরও বলেন, ইফতার মাহফিল শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের একটি মাধ্যম। সকল রাজনৈতিক ও সামাজিক বিভেদ ভুলে এলাকার উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানায়।

 

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আমিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *