উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন শফিকুল ইসলাম বুলবুল

উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন শফিকুল ইসলাম বুলবুল

অফিস ডেস্ক :

নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপির কেন্দ্রীয় নেতা ও নব নির্বাচিত মাননীয় সংসদ সদস্য এড. এম.রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নিরঙ্কুশ বিজয় উপলক্ষে উনার ঘনিষ্ঠ ও প্রিয় আস্থাভাজন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বুলবুল উপজেলা প্রেসক্লাবের নলডাঙ্গার সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
১৮ ই ফেব্রুয়ারী (বুধবার)সন্ধায় নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে শফিকুল ইসলাম বুলবুলের দলীয় নিজ কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় অনুষ্ঠানে তিনি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের বলেন, নলডাঙ্গা উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ,অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি বলেন, সকল রাজনৈতিক দল ও সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে একটি উন্নত, জনবান্ধন, সুন্দর নলডাঙ্গা উপজেলা গড়ার দৃঢ় অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব নলডাঙ্গার সভাপতি এম জহুরুল ইসলাম, সহ -সভাপতি মোঃ আব্দুল আজিজ,সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন জুয়েল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রাসেল শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *