শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

অফিস ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ শুরু হয়েছে। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমে শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নবনির্বাচিত সংসদ সদস্যরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবন–এর শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
এর আগে সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। ১৮ মাস পর আজ দায়িত্ব নিচ্ছে নির্বাচিত সরকার—এ উপলক্ষে সংসদ প্রাঙ্গণে ছিল বিশেষ নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রস্তুতি।
উল্লেখ্য, রেওয়াজ অনুসারে সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যদের শপথই প্রথমে পড়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *