ব্রাহ্মণবাড়িয়ায় ৪৯ প্রার্থীর মধ্যে ৩৫ জনের জামানত বাজেয়াপ্ত

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৯ প্রার্থীর মধ্যে ৩৫ জনের জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা মোট ৪৯ জন প্রার্থীর মধ্যে ৩৫ জন তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন শেষে ঘোষিত চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, নির্বাচনী বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ (৮ ভাগের ১ ভাগ) ভোট অর্জনে ব্যর্থ হলে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ৫০ হাজার টাকা জামানত বাজেয়াপ্ত হয়।

ব্রাহ্মণবাড়িয়া–১ আসন

মোট প্রদত্ত ভোট: ১,৫০,০৮৪

এক অষ্টমাংশ: ১৮,৭৬০

এই আসনে ৫ জন প্রার্থী নির্ধারিত ভোটের কম পেয়ে জামানত হারিয়েছেন। তারা হলেন—

স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী (কলারছড়ি), ইনসানিয়াত বিপ্লবের শরীফ মৃধা (আপেল), জাতীয় পার্টির শাহ আলম (লাঙল), স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান (হাঁস) এবং ইসলামী আন্দোলনের হুসাইন আহমাদ (হাতপাখা)।

ব্রাহ্মণবাড়িয়া–২ আসন

মোট ভোট: ২,৪৪,৯৯৭

এক অষ্টমাংশ: ৩০,৬২৪

এ আসনে ৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন—

এনসিপির আশরাফ উদ্দিন (শাপলা কলি), জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা (লাঙল), স্বতন্ত্র এস এন তরুণ দে (কলারছড়ি), জেএসডির তৈমুর রেজা মো. শাহজাদ (তারা), ইসলামী আন্দোলনের নেছার আহমাদ (হাতপাখা), ইনসানিয়াত বিপ্লবের মাঈন উদ্দিন (আপেল) ও আমজনতা দলের শরিফা আক্তার (প্রজাপতি)।

ব্রাহ্মণবাড়িয়া–৩ আসন

মোট ভোট: ২,৯৫,৮৫৫

এক অষ্টমাংশ: ৩৬,৯৮২

এই আসনে ৫ জন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন—

ইসলামিক ফ্রন্টের আয়েশা আক্তার (চেয়ার), ইসলামী আন্দোলনের নিয়াজুল করিম (হাতপাখা), ইনসানিয়াত বিপ্লবের আবু হানিফ (আপেল), স্বতন্ত্র ওমর ইউসুফ খান (হরিণ) ও জাতীয় পার্টির রেজাউল ইসলাম ভূঞা (লাঙল)।

ব্রাহ্মণবাড়িয়া–৪ আসন

মোট ভোট: ২,৪২,৩০২

এক অষ্টমাংশ: ৩০,২৮৭

এ আসনে জামানত হারিয়েছেন ৫ জন প্রার্থী। তারা হলেন—

ইসলামী আন্দোলনের মো. জসিম (হাতপাখা), জাতীয় পার্টির জহিরুল হক খান (লাঙল), গণঅধিকার পরিষদের জহিরুল হক চৌধুরী (ট্রাক), ইনসানিয়াত বিপ্লবের রফি উদ্দিন (আপেল) ও এনপিপির শাহীন খান (আম)।

ব্রাহ্মণবাড়িয়া–৫ আসন

মোট ভোট: ২,৬০,০৯০

এক অষ্টমাংশ: ৩২,৫১১

এই আসনে ৫ জন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন—

ইসলামী আন্দোলনের নজরুল ইসলাম (হাতপাখা), গণসংহতি আন্দোলনের নাহিদা জাহান (মাথাল), ইনসানিয়াত বিপ্লবের আশরাফুল হক (আপেল), জাতীয় পার্টির কামরুল ইসলাম (লাঙল) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শাহীন খান (কাস্তে)।

ব্রাহ্মণবাড়িয়া–৬ আসন

মোট ভোট: ১,৫৩,০৫০

এক অষ্টমাংশ: ১৯,১৩১

এই আসনে সর্বোচ্চ ৮ জন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন—

জেএসডির কে এম জাবির (তারা), স্বতন্ত্র ড. মো. সাইদুজ্জামান কামাল (হরিণ), স্বতন্ত্র আবু কায়েস সিকদার (ফুটবল), ইসলামিক ফ্রন্টের আবু নাসের (মোমবাতি), এনপিপির সফিকুল ইসলাম (আম), ইনসানিয়াত বিপ্লবের হাবিবুর রহমান (আপেল), ইসলামী আন্দোলনের সাইদউদ্দিন খান (হাতপাখা) ও গণঅধিকার পরিষদের সফিকুল ইসলাম (ট্রাক)।

নির্বাচনী কর্মকর্তারা জানান, ভোটার উপস্থিতি, দলীয় অবস্থান ও রাজনৈতিক বাস্তবতার কারণে অনেক প্রার্থী কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় এবারের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল সংখ্যক জামানত বাজেয়াপ্ত হয়েছে, যা নির্বাচনের একটি উল্লেখযোগ্য দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *