ঢাকা-১১ আসনে তিন কেন্দ্রের ফলাফলে নাহিদ ইসলাম এগিয়ে

ঢাকা-১১ আসনে তিন কেন্দ্রের ফলাফলে নাহিদ ইসলাম এগিয়ে

অফিস ডেস্ক :

দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রথমবারের মতো অনুষ্ঠিত গণভোটের ভোট গণনার শুরুতেই ঢাকা-১১ আসনে (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) তিনটি কেন্দ্রের ফলাফলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নাহিদ ইসলাম পেয়েছেন ২,৩৪১ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ১,৫২০ ভোট। ফলে নাহিদ ইসলাম এগিয়ে আছেন ৮২১ ভোটে।
ঢাকা-১১ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। ভোটগ্রহণ আজ সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনী কমিশন জানিয়েছে, দেশের মোট ৪৩ হাজার কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার কেন্দ্রে ভোট পড়েছে, যা প্রায় ৪৮% ভোটার উপস্থিতি নির্দেশ করছে।
এবারের নির্বাচনে মোট ৫১টি দল অংশগ্রহণ করেছে। মোট প্রার্থী ছিলেন ২,০২৯ জন, যার মধ্যে দলীয় প্রার্থী ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন, এছাড়া নারী প্রার্থী ৮০ জন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *