কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রের ফল: তিন গুণ ভোটে এগিয়ে হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রের ফল: তিন গুণ ভোটে এগিয়ে হাসনাত আবদুল্লাহ

অফিস ডেস্ক :
দেশব্যাপী বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বর্তমানে চলছে ভোট গণনা।
এরই মধ্যে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ফলাফল অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৪৬টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী, শাপলা কলি প্রতীক নিয়ে হাসনাত আবদুল্লাহ পেয়েছেন ৬১ হাজার ৯৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন পেয়েছেন ১৮ হাজার ৯৯২ ভোট। অর্থাৎ তিন গুণেরও বেশি ভোটে এগিয়ে আছেন হাসনাত আবদুল্লাহ।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে মোট ১১৬টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *