২০২৬ সালের একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ

২০২৬ সালের একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ

স্টাফ রিপোর্টার :
ভাষা আন্দোলনের চেতনা ও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের একুশে পদকের জন্য ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে মনোনীত করেছে সরকার।
গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের সংস্কৃতি, শিক্ষা, শিল্পকলা, সাংবাদিকতা ও সংগীতসহ নানা ক্ষেত্রে যাঁরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের সম্মান জানাতেই এই মনোনয়ন দেওয়া হয়েছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছর মহান ভাষা শহীদদের স্মরণে একুশে পদক প্রদান করা হয়, যা দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *