ঢাকা–সিলেট মহাসড়কের রুস্তমপুর টোলপ্লাজায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা–সিলেট মহাসড়কের রুস্তমপুর টোলপ্লাজায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের রুস্তমপুর টোলপ্লাজার সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উত্তর সুরমা তেলিয়াপাড়া গ্রামের মো. সমছু ওরফে দুধু মিয়ার পুত্র মো. ফারুক মিয়া (৩৫)।
অভিযানকালে তার হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক উদ্ধার ও আটক প্রক্রিয়া সম্পন্নের পর এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *