কাউখালীতে মাদকদ্রব্যের উপর যৌথ অভিযান

কাউখালীতে মাদকদ্রব্যের উপর যৌথ অভিযান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলায় ২৩ জানুয়ারি রাত ০১:০০ঘটিকায় মাদকদ্রব্য গ্রহণকারীদের ওপর একটি যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয় । বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর এস এম খালেদুল ইসলাম, ক্যাপ্টেন রাশাদ এবং কাউখালী থানার ওসি এ অভিযান পরিচালনা করে ।কাউখালী উত্তর বাজারে সন্দেহজনক একটি ভবনে অভিযান পরিচালনা করার সময় ভবনের তৃতীয় তলার চিলেকোঠা রুমে মাদকদ্রব্যের সেবন করার সরঞ্জামাদি পাওয়া যায়। ঘটনা স্থলে কোন আসামি পাওয়া যায়নি। অভিযান শেষে মেজর এস এম খালেদুল ইসলামের নির্দেশে মাদকদ্রব্যের সেবন করার সরঞ্জামাদি পুলিশ জব্দ করে। পরবর্তীতে ভবন মালিক স্থানীয় বিএনপি নেতা লিয়াকতকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি দাবি করেন ভবনের যে অংশে মাদক পাওয়া গিয়েছিলো তা তার আত্মীয় উজ্জল নামক ব্যক্তির।

উল্লেখ্য, ঘটনাস্থলে লিয়াকত কাগজপত্র ছাড়াই একটি অবৈধ মোটরসাইকেলে উপস্থিত হন এবং উক্ত কারণে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
মেজর খালেদ ব্যক্ত করেন যে কোন প্রকার মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ কঠোরভাবে দমনে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *