গৌরীপুরে রামগোপালপুর পি.জে.কে উচ্চ বিদ্যালয়ে রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি

গৌরীপুরে রামগোপালপুর পি.জে.কে উচ্চ বিদ্যালয়ে রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি

গৌরীপুরে উপজেলার রামগোপালপুর পাওয়ার যোগেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার(১৯ ডিসেম্বর /২০২৫) রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হয়। রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করে অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয় নিশ্চিত করেন। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে জরুরি রক্তের প্রয়োজন হলে শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে বলে জানান সংশ্লিষ্টরা। কর্মসূচিতে উপস্থিত থেকে কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা করেন রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির সদস্যরা। উপস্থিত ছিলেন— তাসাদুল করিম,তরিকুল ইসলাম,মুনতাসির রহমান মাসুক,মো: আকিব আহমেদ,সিয়াম শেখ,সাখওয়াত হোসেন লিমন,ফারজানা আক্তার ঝুমি, মারিয়া আক্তার, আলেয়া আক্তার মিম, দিব্য চন্দ্র সরকার,জাহাঙ্গীর আলম জয়, আফ্রিদি হাসান নিরব । রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, সমাজে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরতে এবং তরুণ প্রজন্মকে সচেতন করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *