নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট

নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট

Oct 20, 2026

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেন, আসমা জাহান,উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নরসিংদী সদর, কর্তৃক ১৯ইং অক্টোবর সোমবার, নরসিংদী মডেল থানা পুলিশের সহায়তায় উপজেলার নজরপুর ইউনিয়নের নাগরিয়াকান্দি -দিলারপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৪ জন মোটরসাইকেল আরোহীদের ০৪-টি পৃথক মানলায় ২০০০/- হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়াও অত্র এলাকার হোটেল -রেস্টুরেন্ট ও বিনোদন পার্কসমূহের সার্বিক পরিবেশ মনিটরিং করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *