পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ

পীরগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নোতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ ও সেমিনার’। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার।।নজরুল বর্ষ বিচারকের দায়িত্ব পালন করেণ উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী মেহেদী হাসান, ইসলামী ফা:বা: পীরগঞ্জ উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার ছাবিরুল ইসলাম, মডেল মসজিদ এর পেশ ইমাম আবরারুল হক, ভামদা আলীম মাদ্রাসা অধ্যক্ষ শাহ আলম সিদ্দিকী, জাবরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স: শিক্ষক কাকলী, সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ এর সহকারী শিক্ষক কৃষ্ণা রাণী রায়। সেমিনারে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য-কর্ম, তাঁর বিদ্রোহী চেতনা, সাম্য ও মানবতার দর্শন এবং অসাম্প্রদায়িক সমাজ গঠনে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, নজরুলের রচনা শুধু সাহিত্যচর্চার বিষয় নয়—তাঁর মানবিক ও সাম্যের বাণী সমাজে পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও ন্যায়বোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা ও কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।