সৈয়দ জাফর সাজ্জাদের প্রয়ান দিবসে শুদ্ধ

সৈয়দ জাফর সাজ্জাদের প্রয়ান দিবসে শুদ্ধ

Jul 25, 2026

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা,আঞ্চলিক কমান্ডার,জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদের ২ বারের সাবেক নির্বাচিত সাধারন সম্পাদক, সৈয়দ জাফর সাজ্জাদের প্রয়াণ দিবস ছিল ১৬ই জুলাই ২০২৬, বৃহস্পতিবার ।খবর আইবিএননিউজ । এ উপলক্ষে ঢাকার তোপখানা রোডস্হ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল এর কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত সৈয়দ জাফর সাজ্জাদ এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। গত ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক জিএস ডা. মোস্তাক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনারুল ইসলাম বাবু, করিম সিকদার, মনজুর আহমেদ, রোকনুজ্জামান রোকন, আব্দুস সালাম খোকন, নুরুন্নবী, কামরুল ইসলাম, মোকসেদুর রহমান লবু, মহিউদ্দিন আহমেদ, তৈয়ব হোসেন নিপু, ছাত্রনেতা গৌতম শীল সহ আরো অনেকে। সৈয়দ জাফর সাজ্জাদ এর প্রয়ান দিবস উপলক্ষে জেএসএফ-বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এ নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন এক বিবৃতিতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *