নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় শর্টগান, ইয়াবা উদ্ধার; মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় শর্টগান, ইয়াবা উদ্ধার; মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Jul 1, 2026

 

অফিস ডেস্কঃ

নরসিংদী সদর মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৩০ইং জুন ও ১ জুলাই, ২০১৬ ইং বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোট ০৭ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. মোসলেমা আক্তার ওরফে নদী (৩২) – বর্তমান ঠিকানা: সাটিরপাড়া (বকুলতলা)। তার বিরুদ্ধে ইতিপূর্বেও ৫টি মাদক মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে।
২. মোঃ সুমন মিয়া (২৮) – সাং: সাটিরপাড়া (উত্তর কাজীর বাড়ী)। তার বিরুদ্ধে ৩টি মাদক মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে।
৩. মোঃ রফিকুল ইসলাম (২৩) – সাং: দড়িচর। তার বিরুদ্ধে ১টি মাদক মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে।
৪. মোসাঃ মিতু (২২) – সাং: পশ্চিমকান্দাপাড়া। তার বিরুদ্ধে পূর্বে ১টি মামলা রয়েছে।
৫. দুলাল মিয়া (৩৫) – সাং: বরিকান্দি, নবীনগর, ব্রাহ্মণবাড়ীয়া (বর্তমান সাং: রাঙ্গামাটিয়া, নরসিংদী)।
৬. জাহাঙ্গীর হোসেন (২৬) – সাং: ব্রাহ্মণেরটেক, রায়পুরা (বর্তমান সাং: ভেলানগর, নরসিংদী)।
৭. আব্দুল্লাহ (২২) – সাং: পুরানপাড়া, নরসিংদী।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রায়পুরা থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে মাদক ও অস্ত্রসহ দুই আসামিকে গ্রেফতার করেছে। থানার লোচনপুর মোজ্জার মোড় সংলগ্ন রাস্তার উপর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল হোসেন ওরফে আবুল কালাম (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রায়পুরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। রায়পুরা থানার অপর এক অভিযানে ভেলুয়ারচর এলাকার একটি বসতবাড়ির সামনের রাস্তা থেকে মোহাম্মদ সজীব মিয়া (২৭) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ ফুট ৭ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত একটি দেশীয় তৈরি শর্টগান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মনোহরদী থানার একটি মারামারি ও গুরুতর জখম সংক্রান্ত মামলার এজাহারনামীয় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবি পুলিশের একটি চৌকস দল নরসিংদী মডেল থানাধীন উপজেলা মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামী ফারুক আহম্মেদ (৪৫) এবং ৩ নম্বর আসামী মোঃ ফরিদ (৫০)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মনোহরদী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মনোহরদী থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ সর্বমোট ৮ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে নিয়মিত মামলার আসামি হিসেবে পাশু মিয়া (৫৫), বাচ্চু মিয়া (৩৬) ও আশিক (২২)-কে গ্রেফতার করা হয়। এছাড়া নন-এফআইআর প্রসিকিউশন মূলে মিয়াজ উদ্দিন (৫৭), মোঃ জামাল মিয়া (৪২) ও হারুন মিয়া (৫০)-কে গ্রেফতার করা হয়। পাশাপাশি পুলিশ আইনের ৩৪ ধারা ও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা মোতাবেক ২ জন এবং রিমান্ড ফেরত ১ জন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাশ থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে আদালতের রায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩২,০০,০০০/- (বত্রিশ লক্ষ) টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামিকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। নরসিংদীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, মাদক ও সন্ত্রাস নির্মূলে জেলা পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে নরসিংদী জেলা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *