ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে যুবকের মরদেহ উদ্ধারড়

ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে যুবকের মরদেহ উদ্ধারড়

Jun 27, 2026

 

অফিস ডেস্কঃ

ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সকালে কমিউনিটি সেন্টারের কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম ভবনের দক্ষিণ-উত্তর কোণে একটি লাল শপিং ব্যাগ দেখতে পান। পরে তিনি কাছে গিয়ে টিনের ফাঁকে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশের একটি টহল দল, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং সিআইডির একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেন। মৃত ব্যক্তির সঙ্গে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত যুবক হলেন মো. রুমন আলী (২৫-২৬)। তিনি দিনাজপুর জেলার কোতয়ালী থানার বটতলী এলাকার মো. তৈয়বুর রহমান ও মোছা. সাহিনা বেগমের ছেলে। এছাড়া তার নানার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারপাড়ায়, মেরী স্টোপ ক্লিনিক সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রুমন আলী ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার সর্বশেষ মোবাইল কল রাত ১০টা ৩১ মিনিটে হয়েছিল বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির সদস্যরা আলামত সংগ্রহসহ প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *