জিয়া চেয়ারম্যান দিঘলীয়া আলহাজ্ব জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি নির্বাচিত
অফিস ডেস্ক:
পাবনা জেলার ফরিদপুর উপজেলার পুংগলী ইউনিয়নের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিঘলীয়া আলহাজ্ব জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। অনুমোদিত এডহক কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জিয়াউর রহমান (জিয়া) চেয়ারম্যান। পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ। উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য হয়েছেন মোঃ আব্দুল মানিক এবং জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি হয়েছেন মোঃ রশিদুল নবী। জানা গেছে, অনুমোদিত এডহক কমিটি অনুমোদনের তারিখ থেকে আগামী ছয় মাস পর্যন্ত দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ গ্রহণ করা হবে। এলাকার শিক্ষা অনুরাগী, অভিভাবক ও সচেতন মহল আশা প্রকাশ করেছেন যে, জিয়া চেয়ারম্যান তাঁর দক্ষ নেতৃত্ব ও অভিজ্ঞতার মাধ্যমে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি উপহার দিতে সক্ষম হবেন।