‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন

‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন

Oct 3, 2026

টঙ্গী প্রতিনিধি:

‘স্মাইল সিক্রেট অব ইউর হ্যাপিনেস’-এর ৮ম বর্ষপূর্তি উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে ‘ইচ্ছের হাসি প্রাথমিক বিদ্যালয়’-এর শিক্ষার্থীদের মধ্যে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। গত শুক্রবার (২ অক্টোবর) দুপুর ৩ টায় টঙ্গী রেল ষ্টেশন রোড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা ও পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি খাদিজা আক্তার মৌমি সভাপতিত্ব করেন। নাদিম আহমেদ জয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় সানিয়া, পারুল, মিম, সোহেল, মেহেদীসহ সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের মধ্যে আনন্দ ও আত্মবিশ্বাস তৈরি করাই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *