লাখাইয়ে তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেলশুভেচছা ও মতবিনিময় সভা

লাখাইয়ে তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেলশুভেচছা ও মতবিনিময় সভা

Sep 8, 2026

লাখাই প্রতিনিধি

তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নব মনোনীত সভাপতি আতাহার হোসেন চৌধুরী সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর বেলা বিদ্যালয় এ আগমন করায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচছা জানান প্রধান শিক্ষক সহ শিক্ষক মন্ডলী। পরে সভাপতি বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আলম এর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন শিক্ষকগন, মোঃ শাফিজুল হক, তপন কুমার রায়,জহিরুল ইসলাম, মোছাঃ লিম্মী খাতুন, মো: কাউছারুল হক, মোঃ শামিম রেজা প্রমুখ এডহক কমিটির নব মনোনীত সভাপতি আতাহার হোসেন চৌধুরী বলেন বিদ্যালয়ের শিক্ষার গুনগত মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।তিনি বলেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। আলোচনা শেষে তিনি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা রোপন করেন। উল্লেখ্য সম্প্রতি লাখাই উপজেলার তেঘরিয়া SESDP মডেল উচ্চ বিদ্যালয় বোর্ড কর্তৃক মনোনীত এডহক কমিটির সভাপতি মনোনীত হন তেঘরিয়া গ্রামের মোয়াজ্জেম হোসেন চৌধুরী হাবিব মিয়ার পুত্র শিক্ষানবীশ আইনজীবী আতাহার হোসেন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *