নারায়ণগঞ্জের আড়াইহাজারে আমীরে জামায়াতকে ঘিরে জনতার ঢল

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আমীরে জামায়াতকে ঘিরে জনতার ঢল

অফিস ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটেছে।
শনিবার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজার এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কের পাশে তাকে স্বাগত জানাতে ভিড় করেন দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
আমীরে জামায়াতকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলার সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উত্তর শাখার আমীর মাওলানা মনিরুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, দক্ষিণ শাখার আমীর মাওলানা হাদিউল ইসলাম ও সেক্রেটারি তৌফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও সাতগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মোবারক হোসাইন সোহান ও সেক্রেটারি কামাল হোসাইনসহ স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আমীরে জামায়াতকে এক নজর দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন বিপুলসংখ্যক মানুষ। তবে যানজট এড়াতে স্থানীয় নেতাকর্মীদের তত্ত্বাবধানে সবাই সড়কের একপাশে কাতারবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান।
পরে ডা. শফিকুর রহমান উপস্থিত জনতার সঙ্গে সংক্ষিপ্ত সময় কুশল বিনিময় করেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সেখান থেকে বিদায় নেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *