আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কোনাবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কোনাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেনের নেতৃত্বে কোনাবাড়ী বিসিক গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা যুবদলের সদস্য সচিব এস এম আজিজুল ইসলাম মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। পরে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান।