আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে রিজভীর নেতৃত্বে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে রিজভীর নেতৃত্বে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

Sep 29, 2026

গাজীপুর প্রতিনিধি:

সারাদেশে আওয়ামী লীগের ‘পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি ভবানীপুর বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কের পাশে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে জয়নাল আবেদীন রিজভী বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় না জড়িয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় শান্তিপূর্ণভাবে রাজপথে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *