ঠাকূরগাঁও-১ আসনে উপ-নির্বাচন: দুপূর ১২টায় বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমিনের মনোনয়নপত্র জমা
ঠাকূরগাও প্রতিনিধি:
আসনটি খালি হওয়ার পর আজ নির্ধারিত সময়ে ঠাকূরগাঁও-১ (ঠাকূরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমিন আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। দুপুর ১২টায় স্থানীয় নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এই মনোনয়নপত্র জমা দেন। সম্প্রতি উক্ত আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক মহা*সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার পর সংবিধান অনুযায়ী ঠাকূরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে বিএনপির স্থায়ী কমিটি ও উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ভিত্তিতে ঠাকূরগাঁও জেলা বিএনপির সভাপতি এবং ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সাল আমিনকে এই আসনে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মির্জা ফয়সাল আমিন বলেন, “ঠাকূরগাঁও-১ আসনটি সব সময়ই উন্নয়ন ও গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে ধরা হয়। আমার বড় ভাই মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকূরগাঁওয়ের মানুষের অধিকার ও সার্বিক উন্নয়নের জন্য দীর্ঘ লড়াই চালিয়েছেন। জনগণের প্রতি সেই দায়িত্ববোধ থেকেই দলটি আমাকে এবার সেবা করার সুযোগ দিয়েছে। সকল ভেদাভেদ ভুলে ঠাকুরগাঁওকে একটি আধুনিক ও সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার।” এ সময় স্থানীয় বিএনপির প্রবীণ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী নির্বাচন কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হচ্ছে। আগামী ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর আগামী ২৯ অক্টোবর ঠাকূরগাঁও-১ আসনের এই উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।