বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

Nov 12, 2026

বিশেষ প্রতিবেদনঃ

হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, হেলাল মাহমুদ, আরিফুর রহমান আরিফ, বাপসনিউজঃ

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি (টিপিএসবি)-এর কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা সুমন সরদারকে চেয়ারম্যান ও মীর দিনার হোসেনকে মহাসচিব ঘোষণা করে ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ । সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের অনুমোদনক্রমে রোববার (৮ নভেম্বর /০২৬)এই কমিটি প্রকাশ করা হয়। স্মারক নং টিপিএসবি/কেন্দ্রীয়-কমিটি/১১/২০২৬ অনুযায়ী, এই আংশিক কেন্দ্রীয় কমিটি আগামী দুই বছরের জন্য বলবৎ থাকবে। অতি শীঘ্রই ঢাকায় সারা দেশের সাংবাদিকদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

আংশিক কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ:
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: সুমন সরদার (সম্পাদক ও প্রকাশক, দৈনিক ফুলতলা প্রতিদিন), কো-চেয়ারম্যান: এডভোকেট মাহবুবুর রহমান মাসুম (সম্পাদক ও প্রকাশক, দৈনিক খবরের পাতা), ভাইস চেয়ারম্যান: জি এম শহীদুল ইসলাম (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক ফুলতলা প্রতিদিন), খোসরুল আরুন নোমানী (স্টাফ রিপোর্টার, দৈনিক স্বদেশ বিচিত্রা), আবু হামজা বাঁধন (বিশেষ প্রতিনিধি, ঢাকা রিপোর্ট), মিজানুর রহমান (পাইকগাছা, খুলনা প্রতিনিধি, দৈনিক লোকসমাজ), গোলাম রাব্বানী (সম্পাদক ও প্রকাশক, সিলেট টাইমস)। মহাসচিব: মীর দিনার হোসেন (সহযোগী সম্পাদক, আইবিএন নিউজ) যুগ্ম মহাসচিব: মির্জা গালিব উজ্জ্বল (বিশেষ প্রতিনিধি, আইবিএন নিউজ), মুহাম্মদ জুবায়ের (চট্টগ্রাম ব্যুরো প্রধান, অপরাধ বিচিত্রা), শিহাব উদ্দিন রুবেল (আনন্দ টিভি, বাগেরহাট জেলা প্রতিনিধি), এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ (নির্বাহী সম্পাদক, দৈনিক নীরবাংলা), কোষাধ্যক্ষ আজিজা নাজনীন (নির্বাহী সম্পাদক, দৈনিক ফুলতলা প্রতিদিন), দপ্তর সম্পাদক মো. ওয়ালিউল্লাহ (স্টাফ রিপোর্টার, দৈনিক অভয়নগর), সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন প্রধান (বার্তা সম্পাদক, স্বকাল বাংলা) সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল হাসান (স্টাফ রিপোর্টার, অপরাধবিচিত্রা), সহ-সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ শেখ শাহানুর রহমান বেলাল (আনন্দ টিভি, হবিগঞ্জ জেলা প্রতিনিধি), সহ-সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ সবুজ মিয়া (দৈনিক ভোরের ডাক, গঙ্গাচড়া রংপুর প্রতিনিধি), সহ-সাংগঠনিক সম্পাদক ইনামুল হক ছোটন ময়মনসিংহ বিভাগ (নির্বাহী সম্পাদক, ময়মনসিংহ প্রতিদিন), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তৌহিদ সরোয়ার (আইবিএন নিউজ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি), গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক শামীম খান (চ্যানেল এস, সিনিয়র জেলা প্রতিনিধি, সাতক্ষীরা), নারী ও শিশু কল্যাণ বিষয়ক সম্পাদিকা নাহিদা আক্তার পপি (বিশেষ প্রতিনিধি, দৈনিক ঘোষণা), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জয়নুল ইসলাম (দৈনিক ফ্ল্যাশ নিউজ) কার্যনির্বাহী সদস্য:নাসিম রেজা (বিজয় টিভি, যশোর জেলা প্রতিনিধি), রুহুল আমিন (জেলা প্রতিনিধি, দৈনিক ফুলতলা প্রতিদিন), রতন দে (কালকিনি, মাদারীপুর প্রতিনিধি, দৈনিক ভোরের ডাক), কাকন সরকার (শেরপুর জেলা প্রতিনিধি, আইবিএন নিউজ), মো. আকিবুজ্জামিন (অফিস স্টাফ, গোমতীর বার্তা), শফিকুল ইসলাম স্বাধীন (তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি, দৈনিক তৃতীয় মাত্রা), রুস্তম আলী শায়ের (স্টাফ রিপোর্টার, দৈনিক সবুজনগর) এবং আবুল কালাম আজাদ সাইদ (বার্তা সম্পাদক, সাপ্তাহিক জংশন)। সংগঠনের পক্ষ থেকে নবগঠিত কমিটির সকল সদস্যের কাছে সংগঠনের শৃঙ্খলা রক্ষা, তৃণমূল সাংবাদিকদের অধিকার আদায় এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানানো হয়েছে।নবগঠিত কমিটির সবাইকে অভিনন্দন জানিয়েছেন আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন ও নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন,আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ ও নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ এক বিবৃতিতে বলেন,নবগঠিত আংশিক কমিটি সাংগঠনিকদের কল্যাণে কাজ করবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *