নওগাঁ পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ শহর গড়ার প্রত্যয় ডা. মিজানুর রহমানের

নওগাঁ পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ শহর গড়ার প্রত্যয় ডা. মিজানুর রহমানের

Sep 19, 2026

 

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ পৌরসভাকে যানজট, মাদক ও দুর্নীতিমুক্ত, নিরাপদ, পরিচ্ছন্ন এবং পরিকল্পিত আধুনিক শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নওগাঁ পৌর বিএনপির সভাপতি ও সহ-অধ্যাপক ডা. মিজানুর রহমান (মিজান)। আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। ডা. মিজানুর রহমান বলেন, নওগাঁ পৌরবাসীর দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যা সমাধান এবং মানুষের প্রত্যাশিত নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি কাজ করতে আগ্রহী। একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিকল্পিত পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, নওগাঁ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যানজট। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, নাগরিক সেবা সহজলভ্য করা এবং শহরের অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। এসব বিষয়ে কার্যকর পরিকল্পনা গ্রহণের মাধ্যমে পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর। ডা. মিজানুর রহমান আরও বলেন, পৌরসভার উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এজন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসন, ব্যবসায়ী, পেশাজীবী, তরুণ সমাজসহ সর্বস্তরের নাগরিকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। জনগণের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে একটি জনবান্ধব পৌরসভা গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি এগিয়ে যেতে চান। তিনি নওগাঁ পৌরসভার নাগরিকদের উদ্দেশে বলেন, শহরের উন্নয়ন ও নাগরিক সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনে তিনি পৌরবাসীর পাশে থেকে তাদের প্রত্যাশা ও সমস্যাগুলো তুলে ধরতে চান। এ সময় আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে কাজ করার সুযোগ পেলে পৌরবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ডা. মিজানুর রহমান। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীসহ নওগাঁ পৌরসভার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *