ডিভোর্স চান না পূজা চেরি, জানালেন— আমি এনগেজড

ডিভোর্স চান না পূজা চেরি, জানালেন— আমি এনগেজড

বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি অবশেষে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানিয়েছেন, তিনি আর সিঙ্গেল নন—বরং ‘এনগেজড’। একইসঙ্গে সংসার ও দাম্পত্য জীবন নিয়ে নিজের দৃঢ় অবস্থানের কথাও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে শীর্ষক একটি পডকাস্টে অংশ নিয়ে সঞ্চালক রুম্মান রশীদ খান-এর সঙ্গে আলাপকালে পূজা চেরি বলেন,
“আমি এনগেজড। এই প্রথম বিষয়টি প্রকাশ্যে বললাম। আগে অনেক সময় বলেছি আমি সিঙ্গেল, কিন্তু বাস্তবতা ভিন্ন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে আংটি বদল হয়নি।”
হবু জীবনসঙ্গী প্রসঙ্গে তিনি জানান, তার পার্টনার মিডিয়ার কেউ নন। পূজার ভাষায়, “তিনি মিডিয়ার লোক নন। আমি যে পেশায় আছি, এই পেশার মানুষকে আমি বিশ্বাস করতে পারি না।”
ব্যক্তিগত জীবনে সংসারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথাও জানান এই অভিনেত্রী। তিনি বলেন,
“আমি একটি সাংসারিক জীবন চাই। আমার জীবনে ‘ডিভোর্স’ শব্দটি আসুক, তা আমি চাই না। সংসার ঠিক রাখার জন্য প্রয়োজনে মিডিয়া ছেড়ে দিতেও প্রস্তুত। অভিনয় আমার ভালোবাসা হলেও সংসার আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।”
বিয়ের পরিকল্পনা সম্পর্কে পূজা জানান, মানসিকভাবে প্রস্তুত হলেই তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন এবং সেটি প্রকাশ্যেই করবেন। তার হবু সঙ্গী অত্যন্ত সহযোগিতাপরায়ণ বলেও উল্লেখ করেন তিনি।
“আমার পার্টনার খুব সাপোর্টিভ। সে আমাকে সবসময় আমার পছন্দের কাজ করতে উৎসাহ দেয়।”
উল্লেখ্য, ক্যারিয়ারের আট বছর পার করছেন পূজা চেরি। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র দম। এই সিনেমায় তিনি প্রথমবারের মতো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো-এর বিপরীতে। সিনেমার প্রচারণার মধ্যেই ব্যক্তিগত জীবনের এই সত্য প্রকাশ করে নতুন করে আলোচনায় এলেন এই নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *