বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Jul 26, 2026

নিজস্ব প্রতিবেদকঃ

হাতে হাত ধরি সুন্দর সমাজ গড়ি এই স্লোগান কে সামনে রেখে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই, রোজ শনিবার , গাজীপুরের হাড়িকেন ফ্যাক্টরির পশ্চিম পাশে সাজেদা পার্কে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি- মোঃ শওকত হোসেন সরকার। অনুষ্ঠানের উদ্বোধন করেন খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোঃ বখতিয়ার। শপথ পাঠ করান টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি- জাবের আহমেদ সরকার সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি- ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম শামীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি- তারেক রহমান জাহাঙ্গীর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কার্যকরী সভাপতি- মোঃ আতিকুর রহমান আনিস এবং জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক, স্বতন্ত্র বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল ওয়াহাব রিংকো, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ, গাজীপুর জেলা সাংবাদিক ইউনিটে সাধারণ সম্পাদক মাসুদ রানা, গাজীপুর মিডিয়া ক্লাবের সদস্য সচিব মোঃ বশির আহমেদ, পুবাইল প্রেসক্লাবের সভাপতি খসরু মৃধাসহ গাজীপুর বিভিন্ন ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়ার সাংবাদিকগণ। বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মেহেরাব হোসেন বাপ্পি সানি, গোলাম মাওলা, এ আর এম মজিবুর রহমান নয়ন,মোঃ মতিউর রহমান মিদুল, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ সাইফুর রহমান বাসার, শাহরিয়ার তালুকদার বিজয়, ভূলনা শাহ, মোঃ শফিকুল ইসলাম, এনায়েত হোসেন, মোঃ সাজ্জাকুল ইসলাম রাজ্জাক, মোঃ শাকিদুল ইসলাম শাকিল, অর্থ সম্পাদক হাঃ মাওলানা সোহাইল মাহমুদ, প্রচার সম্পাদক মোঃ কাজল মিয়া, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ কুদ্দুস মোল্লা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন সবুজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাঃ মাওলানা মেহেদী হাসান নাজমুল, নির্বাহী সদস্য মনির হোসাইন, মোঃ স্বপন আহমেদ, গাজীপুর জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন সিনিয়র সহ সভাপতি হাজী কামাল চৌধুরী, সহ সভাপতি মোঃ সাইদুর রহমান সাঈদ, টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি মোঃ আরিফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রুবেল তালুকদার। বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংগঠনের জেলা ও উপজেলা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি, লেখক, শিক্ষক, আইনজীবীসহ প্রায় ৩০০ জন অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠানে পুরুষদের জন্য বেলুন ফাটানো ও হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা, নারীদের জন্য বিশেষ খেলাধুলা এবং শিশুদের জন্য দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুপুরে কেন্দ্রীয় কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
বিকেলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সুনামধন্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠানস্থলে এক আনন্দঘন ও মনোরম পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *