ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

Jun 18, 2026

 

অফিস ডেস্ক

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে সারুপ নামের তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্র মঙ্গলবার দুপুরে নিখোঁজ হয়।

বুধবার সকাল থেকে শিশুটিকে উদ্ধারে জন্য ফায়ার সার্ভিসের ডুবুরী দল কাজ করতে থাকে। অবশেষে বিকেলে শিশুটিকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার তুলা হয়। সারুপ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক। তিনি বলেন প্রায় আট ঘন্টা নদীতে ডুবুরি দল অভিযান পরিচালনা করেন এরপর শিশুর লাশ পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *