অসুস্থ শিশু ইসমাইলের চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

অসুস্থ শিশু ইসমাইলের চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

Jun 16, 2026

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ডাকঘরের অন্তর্গত মাচ্চর পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা শিশু ইসমাইলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।
জানা যায়, শিশু ইসমাইল বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসা ব্যয় নির্বাহে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। ইসমাইলের পিতা আল আমিন ও মাতা তানিয়া আক্তার সন্তানের সুস্থতার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের পাশাপাশি প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের সহযোগিতাও একান্ত প্রয়োজন। তাদের মতে, মানুষের সামান্য আর্থিক সহায়তা ও আন্তরিক সহযোগিতা শিশুটির চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইসমাইলের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর ০১৬২৯-১১৬২৭৫ দেওয়া হয়েছে। এছাড়া বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানোর সুযোগ রয়েছে।
শিশু ইসমাইলের দ্রুত সুস্থতা কামনা করে পরিবারটি সকলের কাছে দোয়া ও মানবিক সহযোগিতার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *