ঈদে ‘একটি পশুর সাথে একটি বদ অভ্যাসও কুরবানী দিন’ — অ্যাডভোকেট এ এন এম ঈসা

ঈদে ‘একটি পশুর সাথে একটি বদ অভ্যাসও কুরবানী দিন’ — অ্যাডভোকেট এ এন এম ঈসা

অফিস ডেস্ক :

ঈদুল আযহা উপলক্ষে আত্মশুদ্ধি, ক্ষমা ও মানবিকতার বার্তা দিয়েছেন Advocate A N M Isa। তিনি বলেন, “শুধু গরু কিংবা খাসি কুরবানী করলেই কুরবানীর প্রকৃত শিক্ষা পূর্ণ হয় না। একটি পশুর সাথে নিজের অন্তরের অন্তত একটি খারাপ অভ্যাসও কুরবানী দিতে হবে।”

M.Y (Mine is Mine, Yours is Yours) দর্শনের প্রবর্তক এবং Deshbondhu Remittance Joddha Sangsad–এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট ঈসা তাঁর শুভেচ্ছা বাণীতে অহংকার, হিংসা, বিদ্বেষ ও অন্যায় প্রবণতা ত্যাগের আহ্বান জানান। তিনি বলেন, “ঈদ উপলক্ষে অন্তত একজন মানুষকে ক্ষমা করুন এবং অন্তত একজন মানুষের কাছে ক্ষমা চান—মানুষের হৃদয় জয় করাই হোক এবারের ঈদের শিক্ষা।”

তিনি আরও যোগ করেন, “অন্যের অধিকারকে সম্মান করতে শেখা, অন্যের সুখ–দুঃখ উপলব্ধি করা এবং কারও প্রাপ্য হরণ না করা—এসব মানবিক গুণ সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করে। ঈদ আমাদের সেই শিক্ষাই দেয়।”

এদিকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব M A Rauf (কাতার) এক আবেগঘন বার্তায় বলেন, “আমার কথা, আচরণ বা সিদ্ধান্তে যদি কারও কষ্ট হয়ে থাকে, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। একইসঙ্গে আমি সকলকে ক্ষমা করে দিলাম।” তিনি বিভেদ ভুলে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঈদুল আযহা কেবল ধর্মীয় উৎসব নয়; এটি আত্মত্যাগ, সহমর্মিতা, নৈতিকতা ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত শিক্ষা। দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী, রেমিট্যান্স যোদ্ধা, শুভানুধ্যায়ী ও মুসলিম উম্মাহর প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *