জমকালো আয়োজনে ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন

জমকালো আয়োজনে ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন

অফিস ডেস্ক :

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে নতুন কুুঁড়ি স্পোর্টস উদ্বোধন করা হয়। ‘ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা’ এই স্লোগানে

 

শনিবার (২ মে) বিকেলে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

জেলা প্রশাসনের আয়োজনে শুরুতেই ভাচুয়ালি দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। ঠাকুরগাঁওয়ে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করে আমন্ত্রীত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।

 

ঠাকুরগাঁওয়ে জাতীয় পতাকা ও নতুন কুঁড়ি স্পোর্টস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে জেলায় প্রধান অতিথি হিসেবে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করে বক্তৃতা প্রদান করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম জাহিদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: গোলাম ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন, পুলিশ সুপার মো: বেলাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইমরান কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমীন, এনডিসি মো: নাঈম আশরাফ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী, সাবেক কৃতী ফুটবলার ও টাউন ক্লাবের সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন জুলু, ক্রীড়া সংগঠক এ্যাড. আশিকুর রহমান রিজভী, ক্রীড়া সংগঠক হারুন অর রশিদসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক ও অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।

 

উল্লেখ্য, নতুন কুঁড়ি স্পোর্টস এ মোট ৬টি ইভেন্টে ছেলে ও মেয়েদের খেলা অনুষ্ঠিত হবে বলে জানান সংশ্লিষ্টগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *