নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন

নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন

অফিস ডেস্ক :

নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মনজিল এ মিল্লাত এবং সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নুল আবেদীন।

সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—

সভাপতি: মনজিল এ মিল্লাত

সিনিয়র সহ-সভাপতি: হলধর দাস

সহ-সভাপতি: বদরুল আমীন চৌধুরী

সাধারণ সম্পাদক: মোহাম্মদ জয়নুল আবেদীন

যুগ্ম সাধারণ সম্পাদক: তৌকির আহমেদ

কোষাধ্যক্ষ: শরীফ ইকবাল রাসেল

দপ্তর সম্পাদক: এস এম আরিফুল হাসান

আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট মনসুর আলী শিকদার

মহিলা বিষয়ক সম্পাদক: ফাহিমা খানম

নির্বাহী সদস্য: মোঃ মোস্তফা খান, খন্দকার আমীর হোসেন, এনামুল হক রানা, মোঃ শামীম মিয়া, সুজন বর্মণ ও মোঃ মোশারফ হোসেন।

সভায় উপস্থিত সদস্যরা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *