নতুন ইউনিয়নকে আখাউড়ার সাথে একীভূত করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নতুন ইউনিয়নকে আখাউড়ার সাথে একীভূত করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

মস্ত মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৬ টি গ্রাম নিয়ে প্রস্তাবিত নতুন ইউনিয়নকে আখাউড়া উপজেলা র সাথে একীভূত করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। আখাউড়া উপজেলার সীমানা ও জনস্বার্থ রক্ষা কমিটির আয়োজনে সোমবার সকাল ১১টা দিকে আখাউড়া পৌরশহরের পৌর মুক্ত মঞ্চের সামনে এ কর্মসূচী পালন করা হয়। এতে জামায়াত, জাপাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ অংশ নেয়। পরে আখাউড়া উপজেলার সীমানা ও জনস্বার্থ রক্ষা কমিটির আহবায়ক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. বিল্লাল খন্দকার এর সভাপতিত্বে পথ সভায় বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল হক ধনু, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন খান, পৌর বিএনপি সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মন্তাজ মিয়া, বিএনপি নাহিদুল ইসলাম, শেখ আমজাদ হোসেন বাবু, ফয়েজ আহমেদ ও যুবদল নেতা মামুন আহমেদ প্রমুখ।

 

বক্তারা বলেন, জনমত উপেক্ষা করে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা কখনোই মেনে নেওয়া হবে না। আখাউড়ার চলমান উন্নয়ন ও প্রশাসনিক কাঠামোর কথা বিবেচনা না করে নতুন করে চাপ গ্রহণ করা হবে না।

আখাউড়াবাসী তাদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ এবং সচেতন। অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে এই প্রতিবাদ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *