ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন তারেক রহমান: আব্দুস সালাম সরকার

ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন তারেক রহমান: আব্দুস সালাম সরকার

অফিস ডেস্ক :
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন–এর ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুস সালাম সরকার বলেছেন, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি হামলা ও মামলার শিকার হন। তার বিরুদ্ধে প্রায় ১০০টি মামলা দেওয়া হয় এবং দুটি মামলায় পাঁচ বছর কারাভোগ করতে হয়েছে। বিএনপির দুঃসময়ে রাজপথে সক্রিয় থেকে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং তৎকালীন সরকারের নানা অনিয়ম-অত্যাচারের প্রতিবাদ করেন।
রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে আব্দুস সালাম সরকার বলেন, তার পূর্বপুরুষদের পক্ষ থেকে উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৫২ শতাংশ জমি দান করা হয়েছে। এছাড়া নওয়াব হাবিবুল্লাহ এক বিঘা জমি দান করেন। আজমপুর জামে মসজিদের জন্যও তাদের পৈতৃক সম্পত্তি দান করা হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিয়োজিত থাকায় আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে দল তার ত্যাগ ও অবদানকে মূল্যায়ন করবে বলে তিনি আশা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *