বাকলিয়ায় ঈদ পুনর্মিলনী ও কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
বাকলিয়া থানার ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে ঈদ পুনর্মিলনী ও কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, ঈদের আনন্দকে কাজে লাগিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আদর্শিক ও দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলার বিকল্প নেই।
ওয়ার্ড আমীর শেখ আহমদের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি এস এম ইয়াছিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দারসুল কুরআন পেশ করেন মাওলানা খাইরুল বাশার। তিনি বলেন, দ্বীন প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা এবং তাঁর প্রদত্ত জীবনব্যবস্থা সমাজে কায়েম করা। এ লক্ষ্যে দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতমুখী জীবন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আমীর সুলতান আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন থানা পেশাজীবী সেক্রেটারি ও ব্যাংকার মফিজুর রহমান, ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কবির আহমেদ, মাওলানা ফোরকান, মনিরুজ্জামান, সোলাইমান, শাহজাহান মজুমদার, আজম কুতুবী, নুর হোসেন, রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা কর্মীদের আদর্শিক উন্নয়ন, সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করা এবং সমাজকল্যাণমূলক কাজে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।